শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

‘দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি সরকারের অবহেলার কারণেই’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বৃদ্ধি সরকারের অবহেলার কারণেই বলে অভিযোগ করেছেন খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার সকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই অভিযোগ করেন। খন্দকার মোশাররফ বললেন, চতুর্থবারের মতো সংক্রমণ বাড়ছে করোনাভাইরাসের। এটা সরকারের অবহেলার কারণেই।

আমাদের দেশের আগে চীনে নতুন করে করোনার এই ঢেউ সৃষ্টি হয়েছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ভ্রুক্ষেপ করা হয়নি, এটাকে কোনো রকমের পাত্তা দেওয়া হয়নি। আজকে দেশে আবার করোনা সংক্রমণ বৃদ্ধি হচ্ছে। আমাদের নেতৃবৃন্দ আক্রান্ত হচ্ছেন, দেশবাসী আক্রান্ত হচ্ছেন। এখানেই সরকারের ব্যর্থতা এবং এখানেও তাদের অসাবধনতা।

বন্যাকবলিত অঞ্চলের দুর্ভোগের চিত্র বর্ণনা করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এ প্রলয়ঙ্করী বন্যা সিলেট অঞ্চলে হয়েছে। এটা ১২২ বছরের রেকর্ড ভেঙেছে। গতকাল থেকে আবার সেখানে পানি বৃদ্ধি পাচ্ছে। এই পানি আসছে আমাদের উপরের দেশ থেকে। আমাদের দেশের ৫৪টা নদীর উজানে বাঁধ দেওয়া আছে। ’ তিনি বলেন, ‘আজকে যারা সরকারে আছে তারা জনগণের সরকার নয়, তারা জনগণের কথা চিন্তা করে না, তারা শুধু নিজের স্বার্থ চিন্তা করে, কিভাবে ক্ষমতায় থাকবো সেই কৌশল করে। ’

মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য রফিকুল আলম মজনুর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, মীর নেওয়াজ আলী, সাইফুল আলম নিরব। পরে খালেদা জিয়াসহ সকল নেতৃবৃন্দের আরোগ্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit