শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

হলি আর্টিজানে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৯১ Time View

ডেস্কনিউজঃ রাজধানীতে হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার ছয় বছর আজ। হামলায় নিহতদের উদ্দেশে আজ সকাল সাড়ে ৭টায় শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা। গুলশানের ৭৯ নম্বর সড়কের পাঁচ নম্বর প্লটের ওই ভবনের সামনে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

প্রথমেই ফুলেল শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তার পর ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী শ্রদ্ধা নিবেদন করেন।

রাজধানীর গুলশানে ২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিসান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। অস্ত্রের মুখে তারা দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। সেদিন জঙ্গিরা ২০ জন দেশি-বিদেশি নাগরিককে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

নিহতদের মধ্যে নয় জন ইতালিয়, সাত জন জাপানি, তিন জন বাংলাদেশি এবং এক জন ভারতীয় ছিলেন। সে রাতে অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তাও।

কিউএনবি/বিপুল/০১.০৭.২০২২/ দুপুর ১.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit