মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

পদ্মা সেতু : চতুর্থ দিনে টোল আদায় ১ কোটি ৯২ লাখ টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৯৪ Time View

ডেস্কনিউজঃ পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা টোল আদায় করা হয়েছে। এ সময় পদ্মা সেতু দিয়ে ১৪ হাজার যানবাহন পারাপার হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিরবচ্ছিন্নভাবে পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। আমরা এখন তারিখের হিসাব তারিখেই শেষ করছি। আগে সকাল ৬টা থেকে পর দিন ৬টা পর্যন্ত হিসাব করা হতো। এখন থেকে রাত ১২টা থেকে পরের রাত ১২টা পর্যন্ত হিসাব করা হবে। সেই হিসেবে গত ২৪ ঘণ্টায় ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত রোববার (২৬ জুন) পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় করা হয়। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছিল। দ্বিতীয় দিন ১ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার ৮২০ টাকা টোল আদায় করা হয়।

এ সময় ১৫ হাজার ৪২৯টি যানবাহন পারাপার হয়েছিল। তৃতীয় দিন ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা টোল আদায় করা হয়। ওই দিন ১৪ হাজার ৪৯৩টি গাড়ি পদ্মা সেতু পাড়ি দিয়েছিল।

কিউএনবি/বিপুল/৩০.০৬.২০২২/রাত ৯.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit