মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

বাংলাদেশকে ৭৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৬৫ Time View

ডেস্ক নিউজ : বিশ্বব্যাংক (ডব্লিউবি) বাণিজ্য ও পরিবহন ব্যয় এবং আঞ্চলিক করিডোরে ট্রানজিট সময় কমাতে বাংলাদেশ ও নেপালের আঞ্চলিক বাণিজ্য উন্নয়ন সহায়তায় ১০৩ কোটি মার্কিন ডলার মঞ্জুর করেছে।

‘এক্সিলারেটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড কানেক্টিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া’ শীর্ষক এ কর্মসূচির আওতায় বাণিজ্য বাধা দূরীকরণে প্রথম কিস্তিতে বাংলাদেশ পাবে ৭৫ কোটি ৩৪ লাখ ডলার।

বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিশ্ব ব্যাংকের এক বিবৃতিতে জানানো হয়, এ অর্থ দিয়ে সিলেট-চরকাই-শেওলা সড়ককে দুই লেইন থেকে চার লেইনে উন্নীত করা হবে। তাতে শেওলা স্থলবন্দরের সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের উন্নত যোগাযোগ গড়ে উঠবে; যাত্রার সময় কমে আসবে ৩০ শতাংশ।

পাশপাশি এই ঋণের অর্থ দিয়ে বেনাপোল, ভোমরা ও বুড়িমারী স্থলবন্দরের ডিজিটাইজেশন, অবকাঠামো উন্নয়নে অর্থায়ন করা হবে। দেশের স্থলবন্দরকেন্দ্রিক বাণিজ্যের ৮০ শতাংশই ওই তিন স্থান দিয়ে হয়ে থাকে।

সবুজ ও জলবায়ু-স্থিতিস্থাপক নির্মাণ নিশ্চিত করার সঙ্গে সঙ্গে এটি বাছাইকৃত সড়ক করিডোর উন্নত এবং মূল স্থলবন্দর ও কাস্টম অবকাঠামো উন্নত করতে সহায়তা করবে। এটি স্থলবেষ্টিত নেপাল ও ভুটানকে বাংলাদেশ ও ভারতের প্রবেশদ্বার দেশগুলোর সঙ্গে একাত্ম করতেও সহায়তা করবে। 

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া শাখার ভাইস-প্রেসিডেন্ট হার্টউইগ শেফার বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য আঞ্চলিক বাণিজ্যের অপার সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্য মাত্র ৫ শতাংশ, যেখানে পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক বাণিজ্যের হার ৫০ শতাংশ।’

তিনি আরো বলেন, ‘দক্ষিণ এশিয়া উল্লেখযোগ্যভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পারে আর এভাবে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে লাখ লাখ মানুষের জন্য সুযোগ সৃষ্টি করতে পারে।’ 

বাংলাদেশে ৭৫৩ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলারের প্রকল্পটি সিলেট-চারকাই-শেওলা দুই লেনবিশিষ্ট ৪৩ কিলোমিটার সড়ককে জলবায়ু-স্থিতিস্থাপক চার লেনের সড়কে সম্প্রসারণ করবে। এটা শেওলা স্থল বন্দরের সাথে ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগ স্থাপন করবে।

এর ফলে ভ্রমণের সময় ৩০ শতাংশ হ্রাস পাবে। প্রকল্পটি বেনাপোল, ভোমরা ও বুড়িমারি স্থলবন্দরগুলোতে ডিজিটাল পদ্ধতি, অবকাঠামো ও আরো অত্যাধুনিকতা নিয়ে আসবে। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর তিনটিতে দেশের আনুমানিক ৮০ শতাংশ স্থল-ভিত্তিক বাণিজ্য হয়ে থাকে।

এটি চট্টগ্রাম কাস্টমস হাউস আধুনিকায়ন করতেও সহায়তা দেবে। বাংলাদেশের আমদানি-রপ্তানির ৯০ শতাংশ এই কাস্টমস হাউসের মাধ্যমে হয়।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান শাখার কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বোন বলেন, ‘২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যকার বাণিজ্য ছয় গুণ বেড়েছে। এক্ষেত্রে বাংলাদেশের আঞ্চলিক বাণিজ্যের সম্ভাবনার আনুমানিক ৯৩ শতাংশ এখনো কাজে লাগানো যায়নি।’

তিনি আরো বলেন, ‘এই প্রকল্পটি আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ উন্নয়ন এবং কোভিড-১৯ মহামারির মতো সংকটে মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করবে।’

কিউএনবি/অনিমা/২৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit