সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম

একই সাথে পুকুরে ভেষে উঠলো দুই শিশুর মরদেহ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৪৭ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে আয়শা খাতুন (২) ও লাবিবা আক্তার (২) নামে দুই শিশু’র মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুন) দুপুরের পর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আয়েশা ওই এলাকার রাশেদুল ইসলাম এবং লাবিবা একই এলাকার রুবেল মিয়ার মেয়ে। 

নিহত শিশু আয়েশা ও লামিয়ার পরিবার জানায়, দুই শিশুই বাড়ির উঠানের খেলা করছিল। এ সময় পাশের পুকুরে পড়ে গেলে পানিতে ডুবে যায় তারা। পরে, খোঁজাখোঁজির একপর্যায়ে পুকুরে একই সাথে তাদের দুইজনের মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন দুই শিশুর মরদেহ উদ্ধার করে। এর পরেই শিশু দুইটির পরিবারে শোকের মাতম চলছে। দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/আয়শা/২৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit