মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

শিক্ষক হত্যার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে-এসপি ঢাকা

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১১৭ Time View
মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় আলোচিত কলেজ শিক্ষক উৎপল কুমার সরকার হত্যাকান্ডের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার (বিপিএম, পিপিএম) বুধবার দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুছ আলী কলেজ পরিদর্শনে এসে  সংবাদকর্মীদের তিনি একথা জানান। এসপি জানান, তিনি এখানে এসেছেন শিক্ষকদের সাথে কথা বলতে। যাতে স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ না হয়, স্কুলের কার্যক্রম স্বাভাবিক রাখতে। সেই সাথে এ ঘটনার সাথে কি কারণ ছিল, কি বিষয় ছিল, তা সরজমিনে দেখার জন্য, শিক্ষকদের সাথে কথা বলার জন্য এবং আমরা আমাদের তদন্তে সে বিষয়গুলো উঠে আসবে। 

মামলায় অভিযুক্তের বয়স কম দেখানো হয়েছে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, মামলায় কি দেখানো হল এটা গুরুত্বপূর্ণ না, প্রয়োজনে ডাক্তারি পরীক্ষা করে নিয়ে আসব। অধিকাংশ ক্ষেত্রে  আমরা চেষ্টা করি ডাক্তারি পরীক্ষা করে নিয়ে আসা। 
অপর এক প্রশ্নের জবাবে এসপি জানান, মামলার তদন্তে ধীর গতির কোন কিছু নাই। জানানোই হয়েছে ঘটনার দিন রাতে। যখন জানানো হয়েছে তার পরবর্তীতেই আমরা ব্যবস্থা নিয়েছি। ধীর গতির কিছু নাই, পুলিশের কার্যক্রম প্রথম থেকেই স্বাভাবিক গতিতেই চলছে। এরই মধ্যে আমাদের বেশ কয়েকটি টিম মানিকগঞ্জ ও কুষ্টিয়াসহ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
এঘটনায় এরই মধ্যে মামলার যে মূল আসামী তার বাবাকে কুষ্টিয়া থেকে আটক করা হয়েছে। তাকে ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া খুব শীগ্রই মূল আসামীকে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি। এসময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির ও আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এসএম কামরুজ্জামানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসারগণ।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit