শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

সৌদি পৌঁছেছেন ৪২ হাজার বাংলাদেশি হজযাত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৪২ হাজার এক বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ৩৮ হাজার ৬১৬ জন।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস, ঢাকা এবং সৌদি আরব সূত্রে হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

মঙ্গলবার (২৮ জুন) পর্যন্ত মোট ১১৭টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৬৭টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৪৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫টি। এর আগে গত ৫ জুন শুরু হয় চলতি বছরের হজ ফ্লাইট।

এদিকে চলতি মৌসুমে সৌদিতে গিয়ে এ পর্যন্ত ৬ হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৪ জন এবং নারী ২ জন। এদের মধ্যে ৪ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান। বার্ধক্যের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।  

কিউএনবি/অনিমা /২৮.০৬.২০২২/দুপুর ১২.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit