বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

জয়পুরহাটে পৌর নির্বাচনে আ:লীগের মনোনয়ন পেলেন হাবিব ও সিরাজুল

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৪৮ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন পেলেন পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান ও ক্ষেতলাল পৌরসভায় সিরাজুল ইসলাম সরদার। আগামী ২৭ জুলাই এ দুই পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন এই দুইজন প্রার্থী।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, গত রোববার (২৬ জুন) আওয়ামী লীগের স্থানীয় সরকার দলীয় মনোনয়ন বোর্ডে পাঁচবিবি পৌরসভার মেয়র পদে হাবিবুর রহমান ও ক্ষেতলাল পৌরসভার মেয়র পদে সিরাজুল ইসলাম বুলুকে দলীয় মনোনয়ন প্রদান করেন। পরে সোমবার (২৭ জুন) ক্ষেতলাল পৌরসভার প্রার্থী পরিবর্তন করে ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদার এর নাম ঘোষনা করে মনোনয়ন বোর্ড।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১১ সালের ১২ জানুয়ারি পাঁচবিবি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে হাবিবুর রহমান মেয়র নির্বাচিত হন। তিনি পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল ২০১৬ সালে। কিন্তু সীমানা জটিলতা-সংক্রান্ত মামলার কারণে নির্বাচন আটকে যায়। পরবর্তী সময়ে পৌরসভার সীমানা বাড়ানো হয়। চলতি বছরের ২১ এপ্রিল প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল কাদের ব্যাপারীকে পাঁচবিবি পৌরসভার প্রশাসক পদে নিয়োগ দেন সরকার।

অন্যদিকে ২০১৭ সালের ২৩ মে ক্ষেতলাল পৌরসভায় নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সিরাজুল ইসলাম বুলু মেয়র পদে জয়লাভ করেন। এ দুই পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ জুন, বাছাই ৩০ জুন, প্রার্থিতা প্রত্যাহার ৭ জুলাই। আগামী ২৭ জুলাই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ দুই পৌরসভায় ভোট গ্রহণ করা হবে বলে জানান জেলা নির্বাচন নির্বাচন কর্মকর্তা।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit