সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

বিদ্যালয় ঘেঁষে কারখানা নির্মাণ, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৮২ Time View

ডেস্ক নিউজ :টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আঠারদানা বাদেপার্শী সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে ধলেশ্বরী অ্যাগ্রো ফুড মিলস নামে একটি কারখানা স্থাপন করার প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন।  সোমবার দুপুর সাড়ে ১২টায় আঠারদানা স্কুলসংলগ্ন টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ মানববন্ধন করা হয়। এতে স্কুলের কোমলমতি শিক্ষার্থীসহ স্থানীয়রা কারখানাটির নির্মাণকাজ বন্ধের দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এতে যান চলাচল বন্ধ হয়ে সড়কের উভয় পাশে দীর্ঘ ৬ কিমি. যানজটের সৃষ্টি হয়। পরে ঘাটাইল থানা ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাসে এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন। 

এ বিষয়ে আঠারদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম যুগান্তরকে বলেন, এখানে কারখানা স্থাপন করা হলে কোমলমতি শিক্ষার্থীরা বায়ুদূষণ ও শব্দ দূষণের শিকার হবে। এতে লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত হবে। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। তার পরও কাজ চালিয়ে যাচ্ছে। ঘাটাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান যুগান্তরকে বলেন, গত এক বছর ধরে আঠারদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে একটি ফুড প্রসেসিং মিল স্থাপনের চেষ্টা করে। এ ব্যাপারে প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে শুনলাম পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে কীভাবে ছাড়পত্র পেয়েছে তা আমাদের জানা নেই। 

জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল উপপরিচালক জমির উদ্দিন যুগান্তরকে বলেন, কারখানা স্থাপনের জন্য আমার কাছে একটি আবেদন আসে। পাশাপাশি অভিযোগও পাই। পরে উভয়পক্ষের আপস-মীমাংসার পরিপ্রেক্ষিতে আমরা ঢাকায় কাগজপত্র পাঠাই। ওখান থেকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ছাড়পত্র দিয়েছেন।  এ ব্যাপারে নির্মাণাধীন মিলমালিক আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে বলেন, আমি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশের ছাড়পত্র পেয়েই কাজ করছি। প্রশাসন যদি মনে করে এখানে করা ঠিক হবে না আমি মেনে নেব।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit