বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

অধিনায়ক হিসেবে যে রেকর্ড গড়লেন পান্ডিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : মালাহাইডের দা ভিলেজে বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি হয়েছিল ১২ ওভারের। যেখানে প্রথমে ব্যাটিং করে আইরিশরা করেন ১০৮ রান। জবাবে ভারতের ব্যাটরদের ঝড়ে উড়ে যায় আয়ারল্যান্ড। ৭ উইকেটের সহজ জয় পায় সফরকারীরা। ওভারপ্রতি প্রায় নয় রানের চাহিদায় খেলতে নামা ভারতের লক্ষ্যপূরণ সহজ করেন অধিনায়ক হার্দিক। দীপক হুদার সঙ্গে ৫.১ ওভারে ৬৪ রান যোগ করার পথে হার্দিক খেলেন ১২ বলে ২৪ রানের ইনিংস। তবে ব্যাট হাতে নয়, হার্দিক মূলত ইতিহাস গড়েছেন বল হাতে, ম্যাচের প্রথম ইনিংসে।

কার্টেইল ওভার ম্যাচটিতে দুই ওভার বোলিং করে ২৬ রান খরচায় একটি উইকেট নিয়েছেন হার্দিক। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়কদের মধ্যে উইকেট নেয়ার প্রথম নজির। এর আগে ভারতের ১৬৪ ম্যাচে আর কোনো অধিনায়ক উইকেটের দেখা পাননি। কারণ এর আগে যারাই ভারতের অধিনায়ক হয়েছেন তারা কেউই বোলিং করেননি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের নবম অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তার আগে দলকে নেতৃত্ব দিয়েছেন ভিরেন্দর শেবাগ, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান ও রিশভ পন্ত। তাদের কেউই উইকেট নিতে পারেননি। যা করে দেখালেন হার্দিক পান্ডিয়া।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit