বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

৮ ঘণ্টায় পদ্মা সেতুতে ৮২ লাখ টাকা টোল আদায়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : প্রথম আট ঘণ্টায় পদ্মা সেতুতে  ১৫ হাজার ২০০টি যানবাহন চলাচল করেছে। ৮ ঘণ্টায় এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকার। রবিবার বিকেলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আবুল হোসেন   বলেন, পদ্মা সেতু চালুর প্রথম ৮ ঘণ্টায় মাওয়া প্রান্তে আট হাজার ৪৩৮টি গাড়ি থেকে টোল আদায় হয়েছে ৪৬ লাখ ৮৯ হাজার ৫৫০ টাকা।

আর জাজিরা প্রান্তে ছয় হাজার ৭৬২টি গাড়ি থেকে টোল আদায় হয়েছে ৩৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা। সকাল থেকেই আমরা প্রস্তুত ছিলাম। ৬টার আগেই আমরা যান চলাচলের জন্য কাজ শুরু করি। সকাল থেকে সেতুতে যেসব গাড়ি চলাচল করেছে তার মধ্যে মোটরসাইকেল বেশি ছিল। এর আগে ভোর ৫টা ৪০ মিনিটে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় স্বপ্নের পদ্মা সেতু। শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন করা হয়েছে। পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   

প্রথম যাত্রী হিসেবে টোল দিয়ে পদ্মা সেতু পাড়ি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বেলা ১১টা ৪৮ মিনিটে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে প্রধানমন্ত্রী নিজ হাতে টোল দেন। এরপর তার গাড়িবহর সেতু উদ্বোধনের জন্য ফলকের স্থানে যায়। প্রধানমন্ত্রীসহ অতিথিরা গাড়ি থেকে নামেন। সেখানে প্রথমে মোনাজাত করা হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মোনাজাত পরিচালনা করেন। দুপুর ১২টার একটু আগে সুইচ টিপে সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit