সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

ভোরের আলোয় পদ্মা সেতুতে চলাচল শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো স্বপ্নের পদ্মা সেতু।  রোববার ভোরের আলোয় দেশের সর্ববৃহৎ এই সেতুর প্রবেশদ্বার খুলে দেওয়া হয়।  

গৌরবের এই সেতুতে যান চলাচল শুরুর মধ্য দিয়ে সহজ হলো ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমের ২১ জেলার সরাসরি সড়ক যোগাযোগ।

এর আগে শনিবার পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যান চলাচলের সঙ্গে খুলে দেওয়া হয় দুই প্রান্তের ১৪টি টোল গেট। সবকয়টি গেটে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করা হচ্ছে। নির্ধারিত টোল পরিশোধ করে থ্রি-হুইলার ছাড়া যেকোনো গাড়ি পার হতে পারছে।

সরকারের নির্ধারণ করা টোল হার অনুযায়ী, ছোট বাসে ১৪০০ টাকা, মাঝারি বাসে ২০০০ টাকা এবং বড় বাসে ২৪০০ টাকা টোল দিতে হবে। ছোট ট্রাকের টোল ১৬০০ টাকা, মাঝারি ট্রাকে ২১০০-২৮০০ টাকা, বড় ট্রাকে ৫৫০০ টাকা। পিকআপের টোল ১২০০ টাকা। কার ও জিপের টোল ধরা হয়েছে ৭৫০ টাকা, মাইক্রোবাসে ১৩০০ টাকা এছাড়া মোটরসাইকেলে ১০০ টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত থেকেই মাওয়া ও জাজিরা প্রান্তে সেতু পারাপারের জন্য অনেক যানবাহনের লাইন পড়ে।

ইতিহাসের অংশ হওয়ার জন্য অনেকেই রাত থেকে ভোরের অপেক্ষায় ছিলেন। ভোর ৬টায় প্রবেশদ্বার খুলে দেওয়া হলে গাড়ি প্রবেশ করতে থাকে। একপর্যায়ে যানজটের সৃষ্টি হয়। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে যোগাযোগের নতুন অধ্যায় শুরু হয়েছে। 

কিউএনবি/অনিমা/২৬.০৬.২০২২খ্রিস্টাব্দ/সকাল ১০.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit