শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে ফরিদগঞ্জে আনন্দ র‌্যালি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৮৪ Time View

ডেস্ক নিউজ : পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে আনন্দ র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শনিবার সকালে একটি র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এসে আলোচনাসভায় মিলিত হয়। র‌্যালিতে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মাহফুজুল হকের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি লোকমান তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার। এ সময় যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit