শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ছিটমহল’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৫০ Time View

বিনোদন ডেস্ক : উপমহাদেশের ৬৮ বছরের এক অবরুদ্ধ ইতিহাসের নাম ‘ছিটমহল’। চারিদিকে অন্যদেশের বেষ্টনীর মাঝে আরেকটি দেশ। এই গল্প নিয়ে কমন হোম এটাচারের প্রযোজনায় এইচ আর হাবিব নির্মাণ করেছিলেন চলচ্চিত্র ‘ছিটমহল’। 

গত ১৪ ই জানুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় চলচ্চিত্রটি। অন্যদিকে গত রোজার ঈদে ‘ছিটমহল’ ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় চ্যানেল আই তে। 

এবার ছবিটি প্রদর্শিত হবে ২৭ শে জুলাই থেকে শুরু হওয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘লিফ্ট অব গ্লোবাল নেটওয়ার্ক’ নামের ইংল্যান্ডের একটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে।

সিনেমাটির আন্তর্জাতিক প্রজেকশান নিয়ে চলচ্চিত্র পরিচালক এইচ আর হাবিব জানান, ‘হ্যাঁ ‘ছিটমহল’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এ প্রদর্শিত হবার জন্য মনোনয়ন পেয়েছে। ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ মেইলে আমাদের তা নিশ্চিত করেছেন।’

এইচ আর হাবিব এর অপর সায়েন্স ফিকশান সিনেমা ‘জলকিরণ’ এর শুটিং শেষে এখন এডিটিং চলছে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, আরমান পারভেজ মুরাদ, মৌসুমি হামিদ, ডন হক, আনোয়ারুল আলম সজল, শিমুল খান প্রমূখ।

কিউএনবি/অনিমা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit