মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর ভারত সফর ৬-৭ সেপ্টেম্বর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে সেদেশে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র যুগান্তরকে বিষয়টি তথ্য নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঢাকা ও নয়াদিল্লি সময়সূচি নির্ধারণ করেছে এবং প্রধানমন্ত্রী এতে মৌখিক অনুমোদন দিয়েছেন। আগামী ৬-৭ সেপ্টেম্বর এই সফর হবে।

এর আগে গত ১৮ জুন বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ পরামর্শক কমিশন-জেসিসি বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। পরদিন ১৯ জুন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠকে প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের সময়সূচি নিয়ে আলোচনা হয়।

সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, জাতিসংঘ অধিবেশনের আগেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাবেন। দিল্লিও সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। 

দুই পররাষ্ট্রমন্ত্রী তখন বলেছিলেন, নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে দুই দেশ যৌথ নদী কমিশন (জেআরসি) বৈঠক করবে। আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টন ২ দেশের জন্য অতি  গুরুত্বপূর্ণ বিষয় হলেও মন্ত্রী পর্যায়ের এ বৈঠক গত ১০ বছরে অনুষ্ঠিত হয়নি।

সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে ভারত সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিউএনবি/অনিমা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit