শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

শেখ জামালকে হারাল শেখ রাসেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক :  সিলেটে আবাহনীর সঙ্গে ড্রয়ের পর আজ নিজেদের মাঠে শেখ জামালকে ৩-১ গোলে হারিয়েছে শেখ রাসেল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক রাসেল ২৪ মিনিটে হেমন্ত ভিনসেন্টের গোলে প্রথম এগিয়ে যায়। ওতাবেক এরপর জামালকে সমতায় ফিরিয়েছিলেন। কিন্তু প্রথমার্ধেই আবার ব্যবধান বাড়িয়ে নেন চার্লস দিদিয়ের।মান্নাফ রাব্বির গোলে এরপর দাপুটে জয় নিয়েই মাঠ ছেড়েছে রাসেল।

২৫ মিনিটে ইসমাইল আকিনাদের কাটব্যাকে ছোট বক্সের ওপর থেকে লক্ষ্যভেদ করেছেন হেমন্ত। ৪৩ মিনিটে ওতাবেক জামালকে সমতায় ফিরিয়েছিলেন বক্সের ভেতর থেকে বাঁকানো শটে। তবে রাসেল বিরতির আগেই আবার ব্যবধান বাড়িয়ে নেয়। এবার হেমন্তের ক্রসে বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ দিদিয়েরের। ৮৯ মিনিটে মান্নাফ রাব্বির গোলটি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে।

প্রথম লেগে টানা পাঁচ ম্যাচ হারা শেখ রাসেল শেষ আট ম্যাচে হেরেছে মাত্র একটি। আন্তর্জাতিক বিরতির ঠিক আগে সিলেটে গিয়ে আবাহনীর সঙ্গে দাপুটে পারফরম্যান্সে ড্র করেছে। আজ টেবিলের তৃতীয় স্থানে থাকা শেখ জামালের সঙ্গে এলো দাপুটে জয়। ১৬ ম্যাচে জামালের ৩০ পয়েন্ট, সমান ম্যাচে ১৮ পয়েন্ট এখন শেখ রাসেলের। তারা আছে এখনো অষ্টম স্থানে।

 

 

কিউএনবি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit