সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

টাঙ্গাইলে কয়েদি ও হাসপাতালের রোগী পাবেন উন্নত খাবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৯০ Time View

ডেস্ক নিউজ : পদ্মা সেতু উদ্বোধনের দিন টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিন কারাগারের দেড় হাজার কয়েদি ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৭০০ রোগীকে উন্নত মানের খাবার দেওয়া হবে। এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের শিশু ও বাসিন্দাদের মধ্যে উন্নত মানের খাবার এবং নতুন পোশাক বিতরণ করা হবে। ইতিমধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রোগীদের জন্য ৩৫টি ফ্যান দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি এ তথ্য জানান। জেলা প্রশাসক আতাউল গনি বলেন, শনিবার (২৫ জুন) সকাল ১০টায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে বড় পর্দায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখার আয়োজন করা হয়েছে। দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকার লায়লাসহ বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করবেন।

বিকেল ৪টায় জেলা ও উপজেলা শহরে পদ্মা সেতু ফুটবল প্রতিযোগিতা এবং সন্ধ্যায় বর্ণাঢ্য আতশবাজির আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাতে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হবে। পদ্মা সেতু উদ্বোধনের ফলে যোগাযোগ ব্যবস্থা অনেক সুবিধা হবে বলেও জানান তিনি। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন প্রমুখ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit