বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

জয়পুরহাটে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী ৬ জন গ্রেফতার

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২০৭ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি :  জয়পুরহাটে ক্ষেতলাল উপজেলায় ৬ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারিকে সরঞ্জাম সহ গ্রেফতার করেছে র‌্যাবের সদস্যরা। মঙ্গলবার সকাল ১০টার পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজুতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার ত্রিমোহনী ও ক্ষেতলাল বাজার থেকে র‌্যাবের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।তারা হলেন, জেলার ক্ষেতলাল উপজেলার নজিপুর গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে জনি শেখ (২৮), একই উপজেলার শাখারজিত গ্রামের জহুরুল হকের ছেলে ফরহাদ মন্ডল (২৮), জালিয়াপাড়া গ্রামের আজহার মন্ডলের ছেলে মাহাবুব ইসলাম (২৫), রামপুরা গ্রামের বুলু মিয়ার ছেলে রুহুল ইসলাম (১৯), ইটাখোলা বাজারের রফিকুল ইসলামের ছেলে রানা মন্ডল (২৮), শাখারগঞ্জ পূর্বপাড়া গ্রামের মৃত ফজের আলীর ছেলে শাজাহান মিয়া (৩৫) বলে জানা গেছে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মাসুদ রানা জানান, দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগ সাজসে তাদের নিজ দোকানের নিজস্ব কম্পিউটার এর হার্ডডিক্সের মাধ্যমে পর্নোগ্রাফি সংরক্ষণ ও টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে সরবরাহ করে আসছিল। এমন সংবাদের ভিক্তিতে তাদের গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় কম্পিউটার ও ১৪টি হার্ডডিস্ক জব্দ করা হয়।এ ব্যাপারে ক্ষেতলাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জানান, সোমবার রাতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার পরে ওই আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজুতে পাঠানো হবে।

কিউএনবি/অনিমা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit