শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

চৌগাছায় ইফার প্রশিক্ষণ কর্মশালা ও পুরস্কার বিতরণ

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১৫৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মসজিদের ইমাম, খতিব ও আলেম ওলামাদের নিয়ে ‘‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্য নিরসন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও যাকাত আদায়ে ভুমিকা রাখার জন্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইসলামী ফাউন্ডেশন চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এই পুরস্কার বিতরণি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামি ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) খুলনা ও ফরিদপুর অঞ্চলের রিজিওনাল হেড মোঃ ফকির আক্তার আলম।

ইসলামী ফাউন্ডেশন যশোরের ফিল্ড অফিসার আব্দুর রশীদের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন ইসলামী ফাউন্ডেশন চৌগাছা উপজেলা ফিল্ড অফিসার আব্দুল মালেক। অনুষ্ঠানে উপজেলায় সবোর্চ্চ যাকাত আদায় করে দেয়ায় চার ইমাম মাওলানা আজাদ হুসাইন, মাওলানা রুহুল কুদ্দুস, মাওলানা সোলাইমান হোসেন, মাওলানা রবিউল ইসলামকে পুরস্কার প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit