বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয়

দুদিনে বন্যার্তদের ১৬ লাখ টাকার সহায়তা দিলেন তরুণ গায়ক

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক : টানা ভারি বর্ষণ, আসাম ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় জনদুর্ভোগ মারাত্মক রূপ নিয়েছে। 

খাদ্য ও বিশুদ্ধ পানি সংকটের পাশাপাশি স্যানিটেশন সমস্যা চলছে গত ১৭ তারিখ থেকেই।  বয়স্ক, নারী ও শিশুরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। না খেয়ে লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছেন। 

এসব বানভাসি মানুষের মুখে খাবার তুলে দিতে বাংলাদেশের সেলিব্রিটিরা সক্রিয় হয়েছেন। 

এবারের ঈদুল আজহায় ১৪-১৫টি গরু কুরবানি না দিয়ে সেই অর্থ বন্যার্তদের দিচ্ছেন অভিনেতা-প্রযোজক অনন্ত জলিল।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল সিলেট-সুনামগঞ্জের বন্যার্তদের জন্য ১০ ট্রাক খাদ্যসামগ্রী পাঠাবেন বলে ঘোষণা দিয়েছেন।

তবে এসব মানবিক কার্যক্রমে সবচেয়ে বেশি চমক দেখিয়েছেন ‘কুঁড়েঘর’ ব্যান্ডের তরুণ সংগীতশিল্পী তাশরীফ খান। 

বন্যার্তদের সহায়তায় তিনি একাই দুদিনে ১৬ লাখ টাকার আর্থিক সহায়তার ব্যবস্থা করেছেন।

ফেসবুক লাইভে এসে এ সংগীতশিল্পী বলেন, ‘দুদিনে ১৬ লাখ টাকা অনুদান এসেছে। আমাদের সব নম্বরের লিমিট শেষ। এখন কেউ টাকা পাঠাবেন না। আমরা এটা বন্যার্তদের মধ্যে বণ্টন করে দেওয়ার পর প্রয়োজন হলে আবার জানাব।’ 

বন্যার্তের সহায়তায় বেশ কিছু দিন ধরেই সিলেটে অবস্থান করছেন তাশরীফ।  বিপুল অর্থ সংগ্রহ করে বন্যার্তের পাশে তার দাঁড়ানোর বিষয়টি ফেসবুকে বেশ প্রশংসিত হচ্ছে।

কিউএনবি/অনিমা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit