সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

টাঙ্গাইলে যমুনা ও ঝিনাই নদীর পানি বিপৎসীমার উপরে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২০৭ Time View

ডেস্ক নিউজ : সকল নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বাসাইল উপজেলার বাসাইল দক্ষিণ পাড়া-বালিনা সড়কের একটি অংশ পানি তীব্র স্রোতে ভেঙে গেছে। এর ফলে বন্যার পানি লোকালয়ে প্রবেশ করে নিন্মাঞ্চল প্লাবিত হচ্ছে।

জেলার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রবিবার সকালে যমুনা নদীর পানি টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী পয়েন্টে ৩০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়াও ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ২২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার সামন্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির পাশাপাশী বিভিন্নস্থানে নদী ভাঙনও অব্যাহত আছে। এদিকে, সকল নদীতে অব্যাহত পানি বৃদ্ধির কারণে ভয়াবহ বন্যার আশংকা করছে পানি উন্নয়ন বোর্ড। তবে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।  

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। নতুন নতুন নিমাঞ্চল প্লাবিত হচ্ছে। এর মধ্যে কিছু কিছু এলাকায় নদী ভাঙনও দেখা দিয়েছে। যেসব জায়গায় কাজ করা প্রয়োজন তা করা হচ্ছে বলে তিনি জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit