রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
চীনা বিনিয়োগে বাংলাদেশে প্রায় এক লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: রাষ্ট্রদূত ওয়েন খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট; সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি উৎসবমুখর পরিবেশে ঢাকায় শেষ হলো ২য় এম্বেসি ইনডোর গেমস কাপ্তাই হ্রদের চাপ কমাতে বাঁধের ১৬ কপাট ৩ফুট খুলে দিয়েছে কর্তৃপক্ষ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক রাঙামাটির সীমান্ত সড়কে মোটরসাইকেল খাদে, নারী নিহত নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

নিখোঁজের পরদিন নদীতে ভেষে উঠলো বৃদ্ধার লাশ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৯৬ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : নিখোঁজের একদিন পর লালমনিরহাটের আদিতমারীতে আব্দুল হাকিম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ জুন) দুপুরে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের ভ্যাটেশ্বর এলাকার সতী নদীর চন্ডীমারী ব্রিজের নীচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত আব্দুল হাকিম পলাশী ইউনিয়নের দেওডোবা বসুনিয়ার স্কুল এলাকার মৃত খইমুদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, পেশায় বাশ শ্রমিক আব্দুল হাকিম গতকাল শনিবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করলেও তার খোঁজ মেলেনি। রোববার বিকেলে স্থানীয় এলাকাবাসী  কমলাবাড়ি ইউনিয়নের চন্ডিমারী ব্রিজ সংলগ্ন ভ্যাটেশ্বর এলাকার সতীঘাট  নদীতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের ছেলে দবিয়ার রহমান জানান, গতকাল শনিবার বিকেল থেকে তার বাবা নিখোঁজ ছিলেন। আমরা অনেক খোজাখুজি শেষে আজ লাশ পাওয়া গেলো নদীতে। আমরা এই অপমৃত্যুর বিচার চাই। এদিকে মরদেহ থানায় নিয়ে আসা হলে তার পরিবারের লোকজন থানায় এসে আহাজারি শুরু করে। এসময় থানা চত্তরে হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম জানান, নদীতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের লোকজনের সাথে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit