মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
মেক্সিকো ঢেউয়ের সামনে ইকুয়েডর শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই ছুরিকাঘাতে হত্যা করল স্বামী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ ; রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল ৮টায় আসন্ন ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

রোববার (১৯ জুন) সচিবালয়ে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। 

বেলা ১১টায় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্ব সভা শুরু হয়। ওই সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্যকোনো কারণে জাতীয় ঈদগাহে জামাত না হলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী, ১ জুলাই (চাঁদ দেখা সাপেক্ষে) থেকে জিলহজ মাস শুরু হবে। ধর্মীয় হিসেব অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে আগামী ১০ জুলাই সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

ইসলাম ধর্মাবলম্বীদের বছরে দুই ঈদ। ঈদুল আজহা ও ঈদুল ফিতর। বিশ্বের মুসলিমদের সবচেয়ে বড় আনন্দ ও উৎসবের দিন। ঈদ অনেক বড় ইবাদত ও আমল।

জিলহজ মাসে মুসলমানেরা পবিত্র মক্কায় হজ করতে যান। জিলহজ মাসের ৮-১০ তারিখে হজ অনুষ্ঠিত হয়।

কিউএনবি/অনিমা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit