শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

সেনাবাহিনীর সহায়তায় আটকে পড়া ঢাবি’র শিক্ষার্থীরা উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : সুনামগঞ্জে ঘুড়তে গিয়ে বন্যার কবলে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ ছাত্রছাত্রীসহ অন্যদের সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করা হয়েছে। 

রোববার (১৯ জুন) সকালে এ তথ্য জানিয়েছেন আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

গত ১৪ জুন টাঙ্গুয়া হাওর ভ্রমণের জন্য সুনামগঞ্জে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১৯ জনসহ মোট ২১ শিক্ষার্থী। তাদের মধ্যে সাতজন নারী শিক্ষার্থী রয়েছেন। বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় তার সেখানে আটকা পড়েছিলেন।

এর আগে গত শুক্রবার (১৭ জুন) তাদের উদ্ধারের খবর পাওয়া যায়। তবে সেদিন উদ্ধারের পর শনিবার দুপুরে সিলেটে আসার পথে আবার লঞ্চের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে তারা ছাতকে আটকা পড়েন। 

সেখান থেকে তাদের উদ্ধার করে সেনাবাহিনী।

নদীতে প্রবল স্রোত ও বৃষ্টিপাতে নিজেদের জীবনের শঙ্কার কথা জানিয়ে শিক্ষার্থীরা তাদের উদ্ধারের আর্তি জানিয়েছিলেন।

আটকা পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শোয়াইব আহমেদ বলেন, “আমাদের নিয়ে শনিবার দুপুর আড়াইটার দিকে নৌযানটি ছাড়ে। এটি সুনামগঞ্জ হয়ে সিলেটের উদ্দেশে যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে দোয়ারাবাজার এলাকায় এসে নৌযানটি থেমে যায়। এর আগে নৌযানটির দুটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে।”

শোয়াইব আরও জানান, “রাতে চারদিকে খুব অন্ধকার, পানি আর পানি। নদীতে প্রচুর স্রোত, প্রচুর বৃষ্টিও হচ্ছে। ফলে সবাই জীবন নিয়ে শঙ্কায় আছি।”

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বন্যা পরিস্থিতির অবনতি হলে গত বৃহস্পতিবার শহরের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন ঢাবির শিক্ষার্থীরা। সেখানে বিদ্যুৎ, খাবার, সুপেয় পানিসহ নানা সংকট তৈরি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন করে সহায়তা চান তারা।

কিউএনবি/অনিমা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit