সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী পিএসএলে আরও একদিন খেলার অনাপত্তিপত্র পেলেন শরিফুল-রানা আলোচনা ‘ব্যর্থ’: ফের সংঘাতে জড়াতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র? ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সময় ইউএফসি ফাইট দেখছিলেন ট্রাম্প!

দুই বছর পর ইউরোপে যাচ্ছে ভেনিজুয়েলার তেল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভেনিজুয়েলা থেকে ছয় লাখ ৫০ হাজার ব্যারেল তেল নিয়ে ইতালির একটি তেল ট্যাংকার ইউরোপ অভিমুখে যাত্রা করেছে।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনিজুয়েলা থেকে ইউরোপে তেল রপ্তানি প্রায় দুই বছর বন্ধ ছিল।  খবর রয়টার্সের।

চলতি মাসের গোড়ার দিকে মার্কিন সরকার ইউরোপীয় দেশগুলোতে ভেনিজুয়েলার তেল রফতানিতে সম্মতি দিয়েছে।

রাশিয়ার তেলের ওপর ইউরোপের নির্ভরশীলতা কমাতে এবং ভেনিজুয়েলার বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎসাহিত করতে আমেরিকা এ সম্মতি দিয়েছে বলে মার্কিন গণমাধ্যমগুলো দাবি করেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইতালির তেল কোম্পানি ‘এনি’ এবং স্পেনের তেল কোম্পানি ‘রেপসোল’কে বলেছে, কারাকাসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায়ই এই দুই কোম্পানি ভেনিজুয়েলার তেল ইউরোপে রফতানি করতে পারবে।

দুই বছর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

ইতালির এনি কোম্পানির আরেকটি বিশাল তেল ট্যাংকার শিগগিরই ভেনিজুয়েলার একটি বন্দরে নোঙ্গর করবে।

প্যান্টানাস নামের জাহাজটি ওই ট্যাংকারটি ২০ লাখ ব্যারেল তেল নিয়ে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ ভেনিজুয়েলা থেকে ইউরোপ অভিমুখে যাত্রা করবে।

কিউএনবি/অনিমা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit