বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

সুনামগঞ্জে বন্যায় আটকা পড়েছেন ঢাবির ২১ শিক্ষার্থী, উদ্ধারের আকুতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩২৯ Time View

ডেস্কনিউজঃ সুনামগঞ্জে ভ্রমণে গিয়ে বন্যায় আটকা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থী। তারা খাবার, সুপেয় পানিসহ নানা সংকটে দুরবস্থার মধ্যে রয়েছেন বলে জানা গেছে। উদ্ধারের জন্য তারা আরজি জানিয়েছেন।

শিক্ষার্থীদের দলটি তিন দিন আগে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়েছিল।

এরই মধ্যে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ভ্রমণে যাওয়া ঢাবির এই শিক্ষার্থীরা স্থানীয় একটি রেস্তোরাঁয় আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন ছাত্রীও রয়েছেন।

আটকাপড়া শিক্ষার্থীদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো: শোয়াইব আহমেদ। তিনি আজ শুক্রবার দুপুরে বলেন, তারা তিন দিন আগে ঘুরতে টাঙ্গুয়ার হাওরে যান। গতকাল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়। এই পরিস্থিতিতে তারা সুনামগঞ্জ শহরের ‘পানসী’ নামের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। সেখানে তারা আরো অনেকের সাথে আটকা পড়েছেন।

শোয়াইব আহমেদ বলেন, ‘আমরা এখানে খাবার, সুপেয় পানির সংকটে আছি। এখানে টয়লেটের ব্যবস্থাও নেই। এখানে মোবাইল ফোনের নেটওয়ার্ক ঠিকমতো কাজ করছে না। সব মিলিয়ে আমরা খুব দুরবস্থার মধ্যে আছি। আমাদের মধ্যে চরম অনিশ্চয়তা কাজ করছে। উদ্ধারের জন্য আমরা আরজি জানাচ্ছি।’

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘আটকেপড়া শিক্ষার্থীদের উদ্ধারে আমরা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগের চেষ্টা করছি। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে এ ব্যাপারে আমরা সহযোগিতা কামনা করছি। প্রয়োজনে প্রশিক্ষিত উদ্ধারকারী দল পাঠিয়ে শিক্ষার্থীদের উদ্ধারের জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

কিউএনবি/বিপুল/ ১৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/ বিকাল৪.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit