বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম

প্রাণে মারার হুমকি, এখন চাঁদা চেয়ে সালমানকে চাপ দিচ্ছে গ্যাংস্টার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৩২ Time View

বিনোদন ডেস্ক : শুধুমাত্র প্রাণে মারার হুমকি দেওয়া হয়নি, চাঁদার টাকা চেয়েও সালমান খানকে চাপ দিচ্ছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর সূত্রে প্রকাশ্যে এসেছে এই তথ্য। তাতেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

কিছুদিন আগে শোনা গিয়েছিল, সালমান খান এবং তার বাবাকে খুনের হুমকি দেওয়া হয়েছে চিঠিতে।

তার জেরে বলিউড সুলতানের নিরাপত্তাও বাড়ানো হয়। থানায় গিয়ে আবার ভাইজান জানিয়েও আসেন তার কোনও শত্রু নেই। কিন্তু পরে আবার শোনা যাচ্ছে, হুমকি চিঠির জন্য সালমানের নিরাপত্তা বাড়ানো হয়নি। এর নেপথ্য়ে রয়েছে অন্য কারণ। সুপারস্টারের বাড়ির সামনেই তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়। আর এর নেপথ্যে রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং।

শোনা গিয়েছে, সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়েই সালমানকে খুনের পরিকল্পনা সম্পর্কে জানতে পারে পুলিশ। সিধুর মৃত্যুতেও লরেন্স বিষ্ণোইয়ের যোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডে সালমানের নাম জড়ানোতেই তার প্রতি লরেন্সের ক্ষোভ তৈরি হয়েছিল। যোধপুরের যে সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার হরিণ পূজনীয়, সেই সম্প্রদায়েরই প্রতিনিধি ছিল লরেন্স।

২০১৮ সালেও একবার সালমানকে খুন করার হুমকি দিয়েছিল সে। যদিও পুলিশি হেফাজতে থাকা লরেন্সের দাবি, এমন কোনও ঘটনার সঙ্গে সে জড়িত নয়।

তবে সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, এ বিষয়ে আরও এক নতুন তথ্য পাওয়া যাচ্ছে। সেই তথ্য অনুযায়ী,  বলিউডের সুলতানকে শুধু খুনের হুমকি দেওয়া হয়নি তার কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করছে লরেন্স বিষ্ণোই ও তার গ্যাং।  এভাবেই তারা ক্ষমতা দেখাতে যায়। এদিকে সিধু মুসেওয়াল মৃত্যুর তদন্তের জন্য কড়া নিরাপত্তায় দিল্লি থেকে পাঞ্জাবে আনা হয়েছে বিষ্ণোইকে। তাকে মানসা জেলা আদালতে হাজির করা হবে বলেই খবর। 

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit