রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

শার্শায় স্কুল ছাত্রী কলেজে ছাত্রকে নিয়ে পালানোর অভিযোগ

শার্শা(যশোর)সংবাদদাতা
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৪২ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় ১০ শ্রেনীর এক স্কুল ছাত্রী কলেজে পড়া এক ছাত্রকে নিয়ে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। অনেক খোজা খুজির পরও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে শার্শার শ্যামলাগাছি গ্রামে।এ ঘটনায় কলেজ ছাত্র রুবেলের পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে। পরিবারের সবাইকে মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

কলেজ ছাত্র রুবেলের পরিবারের এক লিখিত অভিযোগে জানাগেছে, শ্যামলাগাছি গ্রামের আব্দুল মজিদের ছেলে মোঃ রুবেল ঢাকাতে একটি কলেজে লেখাপড়া করে। অপরদিকে ঝিকরগাছার জাফরনগর গ্রামের মোঃ মাসুদ এর মেয়ে সুমাইয়া খাতুন শ্যামলাগাছি গ্রামে তার নানার বাড়িতে থেকে শার্শা স্কুলে লেখা পড়া করে। এক পর্যায় প্রতিবেশি রুবেলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে কারনে সুমাইয়া প্রেমিক রুবেলকে গত ১১ জুন ঢাকা থেকে বাড়িতে আসতে বাধ্য করে। রুবেল ঢাকা থেকে বাড়িতে আসলে সুমাইয়া ঐ দিনই রুবেলকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। গত ৫ দিন পেরিয়ে গেলেও আজও তাদের সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় সুমাইয়ার নানা আজিজুল হোসেন রুবেলের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন। পুলিশ তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে। কলেজ ছাত্র রুবেলের পরিবারের অভিযোগ এ ব্যাপারে তারা কিছু না জানলেও তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। পুলিশ দিয়ে প্রতিদিন হয়রানি করছে। মামলা দিয়ে জেলে পাঠানোর ভয় দেখাচ্ছে। অভিযোগ রুবেলের পরিবারকে হ্যারেজ করতে ঘটনাটি রাজনৈতীক ভাবে নেওয়া হচ্ছে।

সুমাইয়ার পরিবারের অভিযোগ তাদের মেয়েকে নিয়ে রুবেল পালিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন অভিযোগ পেয়েছি।ছেলে ও মেয়েকে খুজতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে। তিনি বলেন তাদেরকে উদ্ধার করে ঘটনাটি তদন্ত করে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থানেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit