রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কিমের নতুন নির্দেশ, ১০ হাজার টনের যুদ্ধজাহাজ বানাবে উত্তর কোরিয়া বাছুরে ভয়ংকর পরজীবী শনাক্ত, বড় সিদ্ধান্ত কানাডার মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি খরা-বন্যা-সংঘাতে ঘরছাড়া সোমালিয়ার লাখো মানুষ, তীব্র খাদ্যসংকট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার বিয়ের ৪ দিনের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড়ের সতর্কবার্তা প্রথমার্ধের শেষ মুহূর্তে ঋতুপর্ণার গোল, সমতায় ফিরলো বাংলাদেশ

নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করলেন স্বতন্ত্র প্রার্থী কায়সার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৬৬ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন। বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে তিনি এ পদত্যাগ দাবি করেন। সোমবার দুপুরে কুমিল্লা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে লিখিত অভিযোগ দায়ের করেন। এ সময় সাংবাদিকদের নিজাম উদ্দিন কায়সার বলেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের বিষয়ে অসহায়ত্ব প্রকাশ করেছেন।

তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য প্রচারণার শুরু থেকেই ভোটের মাঠে অবস্থান করে নির্বাচনে প্রভাব বিস্তার করছেন এবং নৌকার প্রার্থীর পক্ষে নানা ধরনের অপকৌশল চালাচ্ছেন; যা সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। এসব বিষয়ে আমরা রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেও কোনো ফলাফল পাইনি। সংসদ সদস্যকে কুমিল্লা সিটি নির্বাচন এলাকা থেকে দূরে রাখতে এবং নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন।

নিজাম উদ্দিন কায়সার বলেন, নির্বাচন কমিশন শুরুতে যে ধরনের কথা বলেছিল, যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল, মানুষকে যে ধরনের সুষ্ঠু নির্বাচনের কথা বলেছিল, শেষ পর্যন্ত তারা তা রক্ষা করতে পারেনি। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন সংসদ সদস্যের ব্যাপারে অসহায়ত্ব প্রকাশ করে তাদের সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরেছেন; যার ফলে এ নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করেন কায়সার।

এর আগে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অপর স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার নেতাকর্মীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। সরকারি দলের বিপুল সংখ্যক বহিরাগত নেতাকর্মী এই মহানগর এলাকায় অবস্থান করছে এবং নির্বাচনের দিন কেন্দ্র দখল হয়ে যাবে। ইতোপূর্বে তিনি তিন দফা অভিযোগ দিয়েও কোনো প্রকার ফল পাননি বলে অভিযোগ করেন।

তিনি দাবি করেন, নির্বাচন কমিশন বাস্তবে কোনো পদক্ষেপ নিতে পারছে না। যার ফলে তিনি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, আমরা প্রার্থীদের অভিযোগ আমলে নিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করছি। আমরা চেষ্টা করব শান্তিপূর্ণ অবাধ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন যেন হয়। ছাড়া নির্বাচনকে সুষ্ঠু করার জন্য দুজন কমিশনার এই কুমিল্লা সিটি এলাকায় অবস্থান করছেন। সব মিলিয়ে আমাদের চেষ্টা অব্যাহত আছে, আমরা যেন একটি শান্তিপূর্ণ এবং সুন্দর নির্বাচন কুমিল্লাবাসীকে উপহার দিতে পারি।

 

 

কিউএনবি/আয়শা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit