মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

চৌগাছায় ধোনার খাল থে‌কে স্কুল ছা‌ত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৪০১ Time View
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলার কংশারীপুর মা‌শিলা সড়‌কের ধোনার খাল থেকে মিরাজুল ইসলাম চয়ন (১৮) নামে এক স্কুল ছা‌ত্রের  বস্তাবন্দী লাশ উদ্ধার করেছেন পুলিশ। ১৩ জুন সোমবার  বেলা ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। চয়ন উপ‌জেলার দিঘল‌সিংগা গ্রা‌মের সবুজ হো‌সে‌নের ছে‌লে এবং চাঁদপুর হাজী ম‌র্ত্তোজ আলী মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের দশম শ্রেণীর ছাত্র।

যশোর পুলিশের মুখপাত্র ডিবি ওসি রুপন কুমার সরকার জানান, আজ সকালে মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা ধানের ক্ষেতে একটি বস্তা পড়ে থাকতে দেখে। বস্তা থেকে দুর্গন্ধ বের হওয়ায় তারা বিষয়টি চৌগাছা থানা পুলিশকে জানায়। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে এক কি‌শো‌রের লাশ উদ্ধার করেন।

ওসি রুপন কুমার সরকার আরো জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত কাজ শুরু হয়েছে। অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

নিহত চয়‌নের পিতা সবুজ হো‌সেন জানান র‌বিবার বি‌কে‌লে বন্ধু‌দের সা‌থে পিক‌নিক কর‌বে ব‌লে বা‌ড়ি থে‌কে বের হ‌য়ে যায় চয়ন। রাত দশটার দি‌কে চয়‌নের মা আমা‌কে ব‌লে ছে‌লো তো এখনও বা‌ড়ি আ‌সে‌নি একটু খোঁজ খবর নেও। আ‌মি তা‌কে বললাম বন্ধু‌দের সা‌থে আ‌ছে চ‌লে আস‌বে। সকা‌লে জান‌তে পা‌রি আমার ছে‌লের লাশ ধোনার খা‌লে বস্তার মধ্যে আ‌ছে। আ‌মি বুঝ‌তে পার‌ছি‌নে কি কার‌ণে কারা আমার ছে‌লে‌কে হত‌্যা ক‌রে‌ছে। তবে আমার ছেলেকে যারা খুন করেছে আমি তাদের বিচার চাই।

কিউএনবি/আয়শা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit