বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

অটোরিকশায় গলায় ছুরি ধরে গৃহবধূর টাকা-স্বর্ণ লুট

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩১৪ Time View

ডেস্ক নিউজ : লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশায় অপূর্ণা রানী নাথ নামে এক গৃহবধূকে একা পেয়ে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে ছিনতাইকারীরা৷ 

অটোরিকশাযোগে বাবার বাড়ি থেকে আসার পথে অটোচালক ও দুই ব্যক্তি যাত্রী সেজে গৃহবধূর গলায় ছুরি ধরে এ ঘটনা ঘটিয়েছে। মারধর করে তার কাছে থাকা প্রায় ১ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয় তারা।

রোববার রাত ৮টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের সদর উপজেলার খিলবাইছা এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেন গৃহবধূর স্বামী।

অপূর্ণা লক্ষ্মীপুর পৌরসভার শমসেরাবাদ এলাকার ব্যবসায়ী রবি রায় নাথের স্ত্রী। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

অপূর্ণা রানী নাথ জানান, সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কালীবাজার এলাকায় তার বাবার বাড়ি। বিকালে তিনি ওই এলাকায় বিয়ের দাওয়াতে যান। দাওয়াত শেষে তিনি বাবা-মায়ের সঙ্গে দেখা করেন। ফেরার পথে তার ভাই হৃদয় দেবনাথ তাকে ৯৫ হাজার টাকা দেন। 

পরে তিনি কালীবাজার থেকে নিজবাড়ি লক্ষ্মীপুরের উদ্দেশ্যে একটি সিএনজি অটোরিকশায় ওঠেন। পথিমধ্যে ঘটনাস্থল খিলবাইছার নান্টু মিয়ার ইটভাটা এলাকায় পৌঁছলে সিএনজিটি থামানো হয়। এ সময় পাশের একযাত্রী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যায়। সেখান থেকে এসেই দুই যাত্রী তার গলায় ছুরি ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। 

এ সময় যেন চিৎকার করতে না পারে, সে জন্য তার মুখে লাঠি ঢুকিয়ে রাখে। একপর্যায়ে তার কাছে থাকা প্রায় এক লাখ টাকা, ৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার এবং একটি স্মার্ট মোবাইল লুটে নেয় ছিনতাইকারীরা। এ সময় তাকে মারধরও করে তারা। পরে তাকে ফেলে রেখেই সিএনজিচালক ও দুই যাত্রী ঘটনাস্থল থেকে চলে যায়। তিনি কাউকেই চেনেন না।

অপূর্ণার ভাই হৃদয় দেবনাথ বলেন, দিদির সঙ্গে আমারও যাওয়ার কথা ছিল। কাজের চাপ থাকায় যেতে পারিনি। ছিনতাইকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, অভিযোগ পেয়েছি। এসআইসহ দুই কর্মকর্তাকে ঘটনাটি তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। জড়িতদের শনাক্তসহ দ্রুত গ্রেফতারে কর্মকর্তাদের বলা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit