শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

জায়েদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সানি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৩৩ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে এবার লিখিত অভিযোগ দিয়েছেন অভিনেতা ওমর সানি। রোববার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি বরাবর এই অভিযোগপত্র জমা দিয়েছেন তিনি।

অভিযোগে ওমর সানি লিখেছেন, সমিতির সদস্য জায়েদ খান গত চার মাস ধরে আমার স্ত্রী আরিফা পারভীন জামান মৌসুমীকে নানাভাবে হয়রানি ও বিরক্ত করে আসছেন। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে আসছেন।

লিখিত অভিযোগে ওমর সানি দাবি করেছেন, এই অভিযোগের প্রমাণ আমার এবং আমার ছেলের কাছে আছে। তাছাড়া মুরুব্বি হিসেবে আমি ডিপজল ভাইয়ের কাছে এই বিষয়ে অভিযোগ করেছি। কিন্তু কোনো সমাধান হয়নি। 

অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিয়েতে ঘটে যাওয়া চড়কাণ্ডের বিষয়েও উল্লেখ করেন ওমর সানি। তিনি বলেন, ডিপজল ভাইয়ের ছেলের বিয়েতে জায়েদ খানের সাথে দেখা হলে, এ বিষয়ে সংযত হওয়ার জন্য আমি অনুরোধ করি। এতে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং হঠাৎ পিস্তল বের করে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।

ওমর সানির সেই লিখিত অভিযোগের একটি কপি

এর আগে শুক্রবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে উপস্থিত থাকা কয়েক জনের দাবির পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কয়েক দিন আগে মৌসুমীর সঙ্গে জায়েদ খান খারাপ আচরণ করেছেন। সে কারণে অনুষ্ঠানে ঢুকেই ওমর সানি সরাসরি জায়েদ খানকে চড় মারেন। তারপর জায়েদ এমন কাণ্ড ঘটান।

যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি। গত নির্বাচনের রায়কে সামনে রেখে এমনটা করা হচ্ছে। আর বসুন্ধরা কনভেনশন সেন্টারে পিস্তল নিয়ে যাওয়া যায় নাকি! আমি বিয়ের দাওয়াতে পিস্তল নিয়ে যাবো কেন। আর ওমর সানী আমাকে চড়ও মারেনি।’

কিউএনবি/অনিমা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit