রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

হযরত মুহাম্মদ(সা:)সম্পর্কে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমবেশ

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২৭৩ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মহানবী হযরত মুহাম্মদ(সা:) সম্পর্কে কুটক্তির প্রতিবাদে যশোরের মনিরামপুরে আলেম সমাজ বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। গতকাল রবিবার বিকেলে পৌরশহরের কেন্দ্রীয় মসজিদের সামনে হাজারো মুসল্লির অংশ গ্রহনে মানববনন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন আল-জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাসনা মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াহ ইয়া।

মহানবী সম্পর্কে কটুক্তি করায় ভারতের বিজেপি নেতা নুপুর শর্মাসহ দোষিদের ফাঁসির দাবিতে মুফতি আশফাকুল আনোয়ার ইয়ামিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতি হুসাইন আহম্মেদ, আবদুর রশিদ আহম্মেদ, আবু তৈয়ব, কামরুজ্জামান, আবদুর রহমান, ইব্রাহিম খলিল, আহসান কবির, মুনির উদ্দিন, মফিজুর রহমান, মনিরুজ্জামান, মুফিজুর রহমান, মাহমুদুর হাসান, আবু বক্কার প্রমুখ। অপরদিকে একই দাবিতে উপজেলার চিনাটোলা বাজারে অনুরুপভাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উলামানগর মাদ্রাসার মুহতামিম মুফতি কামরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতি হুসাইন আহম্মেদ, আবু বক্কার সিদ্দিক, হাবিবুর রহমান, নুরুল্লাহ, হাসান আল মামুন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit