রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে নিরাপদ খাদ্য নিশ্চিত কাজ করছি: খাদ্যমন্ত্রী

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৪২ Time View

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে নিরাপদ খাদ্য নিশ্চিত কাজ করছি। অনেক নিরাপদ খাদ্যপণ্য বিদেশে রপ্তানি হয়ে থাকছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে নিরাপদ উপায়ে আম উৎপাদন,সংগ্রহ, পাকানো, পরিবহন ও বাজার জাতকরণ বিষয়ে জন সচেতনতা মূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ভেজাল খাদ্য আমাদেরকে বর্জন করতে হবে এবং কেউ কোথাও ভেজাল খাদ্য দিতে পারব না কেউ ভেজাল খাদ্য দিলে তার বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে। মন্ত্রী বলেন ভেজাল খাবারের জন্য আজকে মানুষ ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। নিজেকে সুস্থ রাখার জন্য নিরাপদ খাদ্য খেতে হবে।

এ সময় মন্ত্রী ভেজাল খাদ্য বর্জন করে নিরাপদ খাদ্য গ্রহণ করে সুস্থ সবল মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানান সবাইকে। কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার আবদুল্ল্যাাহ আল মামুনের সভাপতিত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান কাইযুম সরকার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য রেজাউল করিম, প্রকল্পের প্রকল্প পরিচালক মঞ্জুর মোর্শেদ আহমেদ, রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলীম উদ্দিনসহ প্রশাসনের অন্যাস্য কর্মকর্তারা বক্তব্য রাখেন। সভায় আম চাষী, আম ব্যবসায়ী, আড়তদার, খুচরা বিক্রেতা ও গনমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৩.০৬.২০২২/রাত ৮.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit