বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

ব্যাংক ম্যানেজারের কয়েক ঘন্টা পরই শ্রমিক হত্যা কাশ্মীরে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাশ্মীর-সংলগ্ন জম্মুতে গতকার বৃহস্পতিবার এক ব্যাংক ম্যানেজারকে হত্যার কয়েক ঘণ্টা পরই মধ্য কাশ্মীরের বুদগামে এক অভিবাসী শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। হামলায় অন্য এক শ্রমিক আহত হয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বুদগামের চাদুরা এলাকার মাগ্রাইপোরায় একটি ইট ভাটায় সন্ত্রাসীরা দুই অস্থানীয় শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায়।

হামলায় নিহত শ্রমিকের দিলকুশ কুমার। তার বাড়ি বিহারে। ঘটনার পর পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। স্থানীয় সময় রাত ৯টার পর সংঘটিত এ হামলায় জড়িতদের তারা সন্ধান করছে। বিজেপি সরকার কর্তৃক রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত কাশ্মীর ও জম্মু অঞ্চলে সাম্প্রতিক মাসগুলোতে লক্ষ্যবস্তু করে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। বৃহস্পতিবারই শ্রমিক হত্যার কয়েক ঘন্টা আগে দুপুরে জম্মুর কুলগাম জেলায় ব্যাংক ম্যানেজার বিজয় কুমারকে তার অফিসে গুলি করে হত্যা করা হয়। হিন্দু ধর্মাবলম্বী বিজয় কুমার রাজস্থানের বাসিন্দা। তার মাত্র দুই দিন আগে জম্মুতেই এক হিন্দু স্কুল শিক্ষিকাকে গুলি করে খুন করা হয়।  

এ অবস্থায় বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, গত ১ মে থেকে এ পর্যন্ত নয়জনকে নিশানা করে হত্যা করা হয়েছে জম্মু ও কাশ্মীরে। সম্প্রতি ভারতের অন্য রাজ্যের বাসিন্দা ও হিন্দু ধর্মাবলম্বী কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের লোকজন ধারাবাহিকভাবে হত্যা ও হামলার শিকার হচ্ছে।  

সূত্র : এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/০৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit