রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র এবং তাইওয়ান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র বুধবার তাইওয়ানের সাথে একটি নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে, চীন যাকে তার নিজের ভূখণ্ড বলে দাবি করছে সেই দ্বীপ-রাষ্ট্রটির সাথে যুক্তরাষ্ট্রের একটি ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠবে, যা ওই অঞ্চলে বেইজিংয়ের অর্থনৈতিক প্রভাবকে ভোঁতা করতে পারে।

বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র-তাইওয়ান দ্বিপাক্ষিক চুক্তিটি ডিজিটাল এবং ক্লিন এনার্জি বাণিজ্যকে সম্প্রসারিত করবে। এছাড়া দুই অংশীদারদের মধ্যে আরও প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগের জন্য আলোচনার পথ প্রশস্ত হবে।

চুক্তিটি ঘোষণা করার সময়, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী গিনা রাইমন্ডো বলেন, “তাইওয়ান আমাদের জন্য একটি অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ অংশীদার, বিশেষ করে যেহেতু তা সেমিকন্ডাক্টরের সাথে সম্পর্কিত।”

রাইমন্ডো সাংবাদিকদের জানান, “আমরা তাইওয়ানের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার জন্য উন্মুখ, সেইসাথে আমরা তাইওয়ানের সঙ্গে সক্রিয় সংলাপ চালিয়ে যাচ্ছি ।”

প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি দক্ষিণ কোরিয়া এবং জাপান সফরের সময় এক ডজন এশিয়া-প্যাসিফিক দেশের সাথে একটি নতুন অর্থনৈতিক সহযোগিতা চুক্তি ঘোষণা করার কয়েকদিন পরই যুক্তরাষ্ট্র-তাইওয়ান চুক্তিটি সম্পাদিত হল।

তাইওয়ানকে ওই ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়নি। কারণ কিছু দেশ উদ্বেগ প্রকাশ করেছিল যে, দেশটির অংশগ্রহণ চীনকে ক্ষুব্ধ করতে পারে।

তবে প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, “বাইডেন-হ্যারিস প্রশাসন তাইওয়ানকে একটি নেতৃস্থানীয় গণতন্ত্র, প্রযুক্তিগত শক্তি এবং একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদার হিসাবে দেখে।”

সূত্র: ভয়েস অব আমেরিকা

কিউএনবি/অনিমা/০২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১.২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit