বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

শনিবার ব্যাংকের কিছু শাখা খোলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে শনিবার। আগে থেকেই এমন নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ব্যাংকের প্রধান প্রধান শাখা এবং জেলা ও উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় শাখা পূর্ণ দিবস খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এই প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে একই কারণে গত শনিবারও ব্যাংকের কিছু শাখা খোলা ছিল। ওই সময় প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা/উপশাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সাপ্তাহিক ছুটির দিনে পূর্ণ দিবস খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো।

সাধারণত ব্যাংকের বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত শাখা শনিবার অর্ধদিবস খোলা থাকে। এখন এই নির্দেশনার কারণে শনিবার কোন কোন শাখা খোলা থাকবে, ব্যাংকগুলোকে রাতের মধ্যে সেই সিদ্ধান্ত নিতে হবে। তবে হঠাৎ এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন ব্যাংকাররা।

কিউএনবি/অনিমা/২৮.০৫.২০২২/সকাল ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit