সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগরবাউল ও মাইলস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১৪০ Time View

বিনোদন ডেস্ক : বাংলালিংকের চার কর্মকর্তার বিরুদ্ধে অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে কপিরাইট আইনে মামলা দায়ের করেছিলো বাংলাদেশের জনপ্রিয় দুটি ব্যান্ড ‘নগর বাউল’ ও ‘মাইলস’। এবার সেই মামলা প্রত্যাহার করেনিলো দুই ব্যান্ড দল।

জানা যায়, গত বছরের ১০ নভেম্বর বাংলালিংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে কপিরাইট আইনে দুটি মামলা করেন নগর বাউলের জেমস এবং মাইলসের হামিন আহমেদ।

মামলায় মানাম ও হামিন অভিযোগ করেন, তাদের লেখা ও সুর করা ‘নীলা’ ও ‘ফিরিয়ে দাও’ গান দুটি বাংলালিংক অনুমতি ছাড়া ব্যবহার করে কোটি কোটি টাকা আয় করে আসছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অন্যদিকে জেমসও তার গাওয়া ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘জিকির’, ‘লুটপাট’, ‘সুম্মিতা’ ও ‘যার যার ধর্ম’ গান সম্পর্কেও একই ধরনের অভিযোগ করেন।

বৃহস্পতিবার (২৬ মে) ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে নগর বাউলের জেমস এবং মাইলসের হামিন আহমেদ মামলা প্রত্যাহারের জন্য আবেদন করেন।

শুনানির সময় মাইলসের মানাম আহমেদ আদালতকে বলেন, “ভুল বোঝাবুঝি থেকে মামলাটি করা হয়েছিল। এখন আর মামলা পরিচালনা করতে চাচ্ছি না।”

এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল জানান, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, প্রধান কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, প্রধান করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও হেড অব ভ্যালু অ্যাডেড সার্ভিস অনিক ধর এ সময় আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় আগে থেকেই জামিনে ছিলেন তারা।

তাদের আইনজীবী মো. মতিউর রহমান বলেন, “বাদীরা স্বেচ্ছায় মামলা প্রত্যাহারের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন।”

কিউএনবি/অনিমা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit