বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

সিসিটিভি ফুটেজ দেখে মোটরসাইকেল চোর গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২৬২ Time View

ডেস্ক নিউজ : সিসিটিভি ফুটেজ দেখে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া থেকে চুরি হওয়া মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৪ মে বিকেল থেকে রাত ৩টার মধ্যে পশ্চিম শেওড়াপাড়ার বাসার নিচ থেকে দু’টি মোটর সাইকেল চুরি হয়। মিরপুর মডেল থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ খোকন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মোঃ সোহেল মিয়াজী চাঁদপুর মতলব দক্ষিণ থানার উত্তর বাইশপুর গ্রামের মোঃ আবুল হাসেম মিয়াজীর ছেলে।

এসআই (নিঃ) মোঃ খোকন মিয়া জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ দেখে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ হতে একটি প্রাইভেটকার ও ড্রাইভার সহ একজন চোরকে প্রথমে গ্রেফতার করা হয়। উক্ত ড্রাইভার ও আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানাধীন বারেক মোল্লার মোড় হতে একটি চোরাই মোটর সাইকেল সহ আসামি মোঃ সোহেল মিয়াজীকে গ্রেফতার করা হয়। 

তিনি বলেন, আসামি সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি মোঃ ফারুক এর বাড়ি থেকে ১২টি ডিজিটাল নাম্বার প্লেইট, ড্রাইভিং লাইসেন্স ১টি, ২টি ডিজিটাল মিটার, ৩০টি পুরাতন মোটর সাইকেল ট্যাংকি লক, পুরাতন মোটর সাইকেলের ৮টি লক ও হাইড্রোলিক প্লেট ২টি সহ সর্বমোট ৪ (চার)টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

খোকন মিয়া বলে, দুই আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা হতে মোটর সাইকেল চুরি করে বিক্রি করে আসছিল। আসামীদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বুধবার (২৫ মে) ৪১৩/৩৪ ধারায় মামলা হয়েছে। মামলা নং ৫২।

 

কিউএনবি/অনিমা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit