রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম মরক্কোর সঙ্গে ড্র : ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল ব্রাজিল শিবিরে নেইমার-জ্বর, ভিনির কণ্ঠে আস্থার সুর অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে

জয়পুরহাটে মাদক পাচার মোকাবেলায় গবেষনা কাজ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৫৩ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি  : বাংলাদেশের সীমান্তবর্তী ৩২টি জেলায় মাদক পাচারের চিত্র এবং মাদক মোকাবেলায় সমন্বিত কৌশল নির্ধারণ বিষয়ে গবেষনা কাজে জয়পুরহাট জেলা পর্যায়ে কর্মশালা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সরক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত ও ঢাকাস্থ স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর আয়োজনে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ এর কনফারেন্স রুমে মঙ্গলবার (২৪ মে) দুপুরে এ কর্মশালায় অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন।

এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, সদর থানার ওসি তদন্ত গোলাম সারওয়ার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, জেলা ইমাম সমিতির সভাপতি অধ্যক্ষ মাওঃ আব্দুল মতিন, জেলা কমিউিনিটি পুলিশিং এর সদস্য সচিব ও বিশিষ্ট সমাজ সেবক বাবু নন্দলাল পার্শী, জয়পুরহাট জেলা পেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, স্থানীয় বেসরকারী সংস্থা উপমা’র নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল, ডিএমএসএস এর নির্বাহী পরিচালক মাহবুবা সরকার কর্মশালায় বক্তব্য দেন।

বক্তারা জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক পাচার বিষয়, মাদক পাচারকারীদের বিষয়ে, জেলা সহ দেশের বিভিন্ন জেলাতে মাদক পাচার, মাদক সেবনকারী, সমাজে মাদকের কুফল ও মাদক প্রতিরোধের বিভিন্ন পরামর্শ ও সুপারিশ কর্মশালায় ব্যাক্ত করেন।

কিউএনবি/অনিমা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit