বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

শেষ হচ্ছে হজযাত্রী নিবন্ধনের সময়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৭৬ Time View

ডেস্ক নিউজ : সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় দুই দফা বাড়ানোর পর মঙ্গলবার (২৪ মে) শেষ হচ্ছে। 

একটি বিজ্ঞপ্তি জারি করে ধর্ম মন্ত্রণালয় জানায়, এর আগে নিবন্ধনের শেষ সময় ছিল ২২ মে ব্যাংক লেনদেনের সময় পর্যন্ত।

মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১-এর নিবন্ধন কার্যক্রম ২২ মে সন্ধ্যায় বন্ধ করা হয়েছে। শূন্য কোটা পূরণের জন্য সরকারঘোষিত হজ প্যাকেজ অনুযায়ী বর্ধিত সময়সূচি ঘোষণা করা হলো। নিবন্ধনের অর্থ পরিশোধে বর্ধিত সময় শুরু ২৩ মে, নিবন্ধনের অর্থ পরিশোধে বর্ধিত সময়ের শেষ ২৪ মে (ব্যাংকিং সময় পর্যন্ত)। বর্ধিত সময়ে প্রাক-নিবন্ধনের ক্রমিক ২৫ হাজার ৯২৫ থেকে সর্বশেষ ক্রমিক ২৭ হাজার ১০৫ পর্যন্ত হজযাত্রীরা নিবন্ধনের আওতায় আসবেন।

চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন।

কিউএনবি/অনিমা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit