শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

মনিরামপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৩৫৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঢাকুরিয়া প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয়ের বহিষ্কৃত গণিত শিক্ষক প্রদীপ কুমার পাইনের বিরুদ্ধে অবশেষে মামলা করা হয়েছে। ওই ছাত্রীর পিতা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। আটক শিক্ষককে র‌্যাব রোববার রাতে মনিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ সোমবার সকালে তাকে আদালতে চালান দেয়। অভিযোগ রয়েছে কোচিং সেন্টারে ক্লাশ শেষে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শিক্ষক প্রদীপ কুমার পাইন যৌন হয়রানি করেন।

বিষয়টি জানাজানি হলে ছাত্রীর পিতা শিক্ষক প্রদীপ কুমার পাইনের বিরুদ্ধে ঢাকুরিয়া-প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। এ ব্যাপারে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে প্রদীপ কুমার পাইনকে শোকজ করে বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়। সহকারি প্রধান শিক্ষক রমজান আলীর নেতৃত্বে টিমের অন্য সদস্যরা তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন।

ম্যানেজিং কমিটির সভাপতি বাবলু সিংহ জানান, তদন্ত প্রতিবেদন পাবার পর গত বৃহস্পতিবার প্রদীপ কুমার পাইনকে চাকুরি থেকে সাময়িক বহিষ্কার করা হয়। প্রতিবাদে গত শনিবার শতাধিক এসএসসি পরিক্ষার্থী নির্ধারিত সময়ে প্রস্তুতিমূলক পরিক্ষায় অংশ না নিয়ে স্কুলের মাঠে বিক্ষোভ করে। এক পর্যায়ে পরিক্ষার্থীরা স্কুলের দ্বিতীয় তলায় পরিক্ষা কেন্দ্রের দরজা-জানালা ভাংচুর করে। অভিযোগ রয়েছে নিজেকে রক্ষা করতে শিক্ষক প্রদীপ কুমার পাইন উপস্থিত থেকে প্রাইভেট পড়ানো পরিক্ষার্থীকে উষ্কে দিয়ে ভাংচুরের ঘটনা ঘটান। খবর পেয়ে সকাল ১১ টার দিকে র‌্যাব সদস্যরা স্কুল থেকে বহিষ্কৃত শিক্ষক প্রদীপ কুমার পাইনকে আটক করে। অভিযোগ রয়েছে ইতিপূর্বে শিক্ষক প্রদীপ কুমার পাইন কোচিং সেন্টারে প্রাইভেট পড়ানোর নাম করে বেশ কয়েকজন ছাত্রীর সর্বনাশ করেন।

কিন্তু এলাকায় আধিপত্য খাটিয়ে তিনি নিজেকে রক্ষা করেন।মনিরামপুর থানার ওসি(তদন্ত) গাজী মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় প্রদীপের বিরুদ্ধে ওই ছাত্রীর পিতা বাদি হয়ে রোববার একটি মামলা করেন। রাতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা তাকে থানায় হস্তান্তর করেন। সোমবার সকালে তাকে পুলিশ আদালতে চালান দেয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit