বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ই-কমার্সে কম দামে সয়াবিনের ‘অফার’, হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ২৫৬ Time View

ডেস্ক নিউজ : ই-কমার্সে কম দামে সয়াবিন তেল বিক্রির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়া টাকাসহ রবিন বিশ্বাস নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। রবিন সিলেটের কোতয়ালী থানার নয়া সড়ক এলাকার জন বিশ্বাসের ছেলে। তিনি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় বসবাস করেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে আরশিনগর এলাকার একটি দোকান থেকে রবিনকে গ্রেপ্তার করে র‌্যাব। লক্ষ্মীপুরের ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক আরাফাতের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় রবিনের নিকট থেকে চার লাখ ৫৬ হাজার টাকা এবং চারটি মোবাইল উদ্ধার করেছে র‍্যাব।

সোমবার (২৩ মে) দুপুরে র‌্যাব-১১ এর নোয়াখারী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক খন্দকার মো. শামীম হোসেন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, রবিন ‘পাইকারি বাজার’ নামে একটি ফেইসবুক পেজে ৭০০ টাকায় পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রির অফার দেয়। যার বর্তমান বাজার মূল্য ৯৫০ টাকা। ফেসবুকে বিজ্ঞাপন দেখে গত ১৩ মে আরাফাত চার লাখ ৫৬ হাজার টাকার তেলসহ বিভিন্ন মশলার অর্ডার দেয়। রবিনের দেওয়া নগদ নম্বরে (০১৮৫৭০৬০০৫০ ও ০১৭১৪৬৩৮৬৯১) তিন দিনে টাকা পরিশোধ করেন আরাফাত। এক সপ্তাহ অতিবাহিত হলেও পণ্য সরবারাহ না করায় আরাফাত রবিনকে ফোন দেয়। এতে টাকা বা পণ্য কোনটিই দেবে না বলেন জানায় রবিন। এ ঘটনায় ১৮ মে আরাফাত র‌্যাব-১১ এর নোয়াখালী কার্যালয়ে অভিযোগ করেন।  

রবিনকে জিজ্ঞাসাবাদের তথ্য সূত্রে র‌্যাব জানায়, চলতি বছর ১৮ মার্চ রবিন ফেসবুকে ‘পাইকার বাজার’ পেইজটি চালু করে। রবিন তার পরিচয় গোপন রেখে পণ্য সরবরাহের নামে ই-ট্রানকেজশনের মাধ্যমে সারাদেশে গ্রাহকদের কাছ থেকে ১৪-১৫ লাখ টাকা আত্মসাত করে। কাউকেই কোন পণ্য সরবরাহ করা হয়নি। র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক খন্দকার মো. শামীম হোসেন বলেন, ‘ই-কমার্সের নামে প্রতারণা করে রবিন কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ’

 

 

কিউএনবি/আয়শা/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit