মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬ কেপ ভার্দের প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ উপহার পাচ্ছেন মেসি

সাত দফা দাবিতে গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ অবরোধ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৬৭ Time View

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : ক্যাম্পাসে বকাটেদের ইভটিজিং ও বহিরাগতদের প্রবেশ বন্ধসহ সাত দফা দাবিতে, গতকাল শনিবার বরিশালের গৌরনদী সহিদ আবদুর রব সেরনিয়াবাদ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন। কতৃপক্ষ সব দাবি মেনে নিলে দুপুর দেরটায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। দুই কর্মদিবসে দাবি না মানলে,পুনরায় আন্দোলনের কথা জানিয়েছেন শিক্ষার্থীরা । শিক্ষার্থীরা জানান, স্থানীয় বকাটেরা ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রী হোস্টেলে অবস্থানরত ছাত্রীদের প্রায় সময় উত্যক্ত করে অশ্লিল কতাবার্তা বলে। শিক্ষার্থীরা কতৃপক্ষের কাছে জানালেও তার কোন প্রতিকার হয় না। শুক্রবার সন্ধায় ৫/৬জন বকাটে ইনস্টিটিউটের ছাত্রী হোস্টেলের ছাত্রীদের অশ্লিল ভাষায় উত্যক্ত করে।

এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা শনিবার দুপুর বারোটায় ক্যাম্পাসে সাত দফা দাবি আদায়ের জন্য বিক্ষোভ সমাবেশ,অবরোধ কর্মসুচির আয়োজন করেন। কতৃপক্ষ শিক্ষার্থীদের দেয়া সাত দফা দাবি মেনে নেন এবং প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার আশ্বাস দিলে দুপুর দেরটায় শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেন। শিক্ষার্থীরা আরো জানিয়েছেন দুই কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তারা আবার তাদের দাবি আদায়ে কর্মসুচি দিবেন।
শিক্ষার্থীদের দেয়া সাত দফা দাবি,ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। ইভটিজিং বন্ধ করা। সিসিটিভির ফুটেজ দেখে বকাটেদের পরিচয় নিশ্চিত করে আইনের আওতায় আনা। ক্যাম্পাসের প্রহরীদের নিরাপত্তা নিশ্চিত করা। ছাত্রী হোস্টেলের নিরাপত্তা বাড়ানো। ক্যাম্পাসে বাহির থেকে আসা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও দুই কর্ম দিবসে দাবি বাস্তবায়ন করা।

সহিদ আবদুর রব সেরনিয়াবাদ টেক্সটাইল ইনস্টিাটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো.হুমায়ুন কবির এ প্রতিনিধিকে জানান,শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়া হয়েছে,তারা তাদের কর্মসুচিও প্রত্যাহার করেছেন। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit