শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদ ময়নুল হক

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৩৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :  দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন দক্ষিণ সুরমা সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান মোহাম্মদ ময়নুল হক।১৯ মে বৃহস্পতিবার দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ অনুষ্ঠানে ময়নুল হককে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা প্রদান করা হয়।মোহাম্মদ ময়নুল হক দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের খাসিবপুর গ্রামের প্রাক্তন শিক্ষক মোঃ মোশাররফ আলীর ১ম সন্তান। ৫ ভাই ও ২ বোনের মধ্যে দুবোন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এক ভাই নৌবাহিনীতে কর্মরত।

অপর তিন ভাইয়ের মধ্যে দুজন ফ্রান্স এবং একজন ইউকেতে বসবাস করছেন।লালাবাজার ইউনিয়নের শিক্ষা বান্ধব পরিবারের মধ্যে অন্যতম এ পরিবারের সকল সদস্য স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।মোহাম্মদ ময়নুল হক উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়ায় লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন, সাউথ সুরমা এডুকেশন সোসাইটি’র সভাপতি সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সভাপতি ডাঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি অভিনন্দন জানিয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ ময়নুল হকের কর্মময় জীবনের সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।

কিউএনবি/অনিমা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit