বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

চৌগাছায় ১১কোটি টাকার সোনাসহ এক পাচারকারী আটক

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৮৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১২৪ পিচ স্বর্ণের বারসহ শাহ আলম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছেন শাহজাদপুর বিজিবি।২০ মে শুক্রবার সকালে চৌগাছার শাহজাদপুর বিওপির অভ্যন্তরে বড়কাবিলপুর শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত শাহ আলম উপজেলার বড়কাবিলপুর গ্রামের রহিম বকসের ছেলে। ২০ মে শুক্রবার বিকেলে যশোরে বিজিবির এক সংবাদ সম্মেলনে ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ জানান, পাচারকারী কৃষকের বেশে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।

এ সময় শাহাজাদপুর বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার রায়হানের নেতৃত্বে টহলরত বিজিবি দলের সন্দেহ হয়। তারা তাকে তল্লাশী করে বিশেষ ভাবে লুকিয়ে রাখা ১২৪ পিচ স্বর্ণেরবার উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদে শাহ আলম আগেও ৬ বার স্বর্ণ পাচার করেছে বলে স্বীকার করেছে। সপ্তমবার পাচারের সময় সে বিজিবির হাতে ধরা পড়েছে।উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১৪.৪৫০ কেজি।

যার আনুমানিক বাজার মূল্য দশ কোটি এগার লাখ পঞ্চাশ হাজার (১০,১১,৫০,০০০/) টাকা। এ সময় শাহ আলমের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।স্বর্ণেরবার ও আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলেও জানান ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ ।

কিউএনবি/অনিমা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit