মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

রাতে প্রেমিকের বাড়িতে থাকা নিয়ে মনোমালিন্যের পর ‘আত্মঘাতী’ প্রেমিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি ভারতের মুম্বাইয়ের। সেখানে রাতে প্রেমিকের বাড়িতে একসঙ্গে থাকবেন বলে জানিয়েছিলেন প্রেমিকা প্রণালী লোকরে (২০)। কিন্তু সেই আবেদনে সাড়া দেননি প্রেমিক, বরং বিরক্ত হয়ে হোয়াটসঅ্যাপ নম্বরও ব্লক করে দেন। এ নিয়ে মনোমালিন্য হওয়ায় ঘটনার দিন রাতে প্রেমিকের বাড়িতেই আত্মঘাতী হন প্রণালী। 

গত সোমবার সকালে মুম্বাইয়ের দহিসারে প্রেমিকের বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল বুধবার মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানান, প্রণালী এবং তার প্রেমিক একে অপরকে গত ছ’মাস ধরে চিনতেন। রবিবার রাতে তারা দু’জনেই একটি বিয়েবাড়ি গিয়েছিলেন। বিয়েবাড়ি থেকে ফেরার পথে প্রণালী রাতে প্রেমিকের সঙ্গে থাকতে চান। কিন্তু তার প্রেমিক রাজি না হয়ে, প্রণালীকে বাড়ি চলে যেতে বলেন। বাড়ি ফিরে আসার পর প্রণালী আবার প্রেমিকের বাড়িতে রাত কাটানো নিয়ে জোর দিতে থাকেন। 

তার প্রেমিক তাকে এ-ও বলেন, গভীর রাতে ঘর থেকে বেরিয়ে আসা নিরাপদ নয়। কিন্তু এরপরও জোরাজুরি করায় প্রণালীর নম্বর হোয়াটসঅ্যাপে ব্লক করে দেন তার প্রেমিক। পুলিশ জানিয়েছে, এরপর সোজা প্রেমিকের বাড়িতে উপস্থিত হন প্রণালী। কেন তাকে হোয়াটসঅ্যাপে ব্লক করা হয়েছে, তা নিয়ে প্রেমিকের সঙ্গে মনোমালিন্য হয়। এরপর সোমবার সকালে ওই যুবক ঘুম থেকে উঠে নিজ বাড়িতে প্রণালীর ঝুলন্ত দেহ দেখতে পান।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে, এই ঘটনাকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। প্রেমিককে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। হোয়াটসঅ্যাপে তাদের কথোপকথনও খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

কিউএনবি/অনিমা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit