মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে মুসলিমপাড়ায় সুপেয় পানির পাম্প স্থাপন। নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত মাটিরাঙ্গায় প্রায় ১ হাজার মোটরসাইকেলে ইউএনও’র উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ। ২০২৭ সালের মধ্যে ৫৯ হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা দায়সারা ভাবে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল স্বপদে বহাল থাকতে দৌঁড় ঝাপ সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিকের বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে প্রভাবশালী হামাসকে অস্ত্র ছাড়তে আলটিমেটাম দিল ট্রাম্পের ‘পিস বোর্ড’ চ্যাম্পিয়ন্স লিগ: রাতে বায়ার্নকে আতিথ্য দেবে রিয়াল ইতিহাস গড়তে চলেছে বাংলাদেশ, প্রথমবারের মতো খেলবে ইউরোপের মাটিতে

সদর উপজেলায় বন্যার্তদের মাঝে পররাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১১৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আবদুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। জনগণের জীবনমান উন্নয়নে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। বন্যা, খরাসহ যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে। বন্যার্ত মানুষের পাশে সব সময় সরকার রয়েছে। বানবাসী মানুষের উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের চিন্তার কোন কারন নেই। দেশে পর্যাপ্ত পরিমাণ খাবার রয়েছে। সরকার সকল বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করেছে।

বুধবার (১৮ মে) বিকেলে সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি আরো বলেন, সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। তারা ভাবছে- দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। অথচ- ওই ষড়যন্ত্রকারীরাই দেশকে শ্রীলঙ্কা বানিয়েছিল। সেই অবস্থান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল। যারা ষড়যন্ত্র করছে তাদের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। দেশের মানুষ সরকারের পাশে রয়েছে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসহাক, ৭নং মোগলগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন মিয়া, ৮নং কাঁন্দিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ প্রমুখ। এছাড়াও সকল ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit