বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শাবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন সিট নীতিমালার দাবিতে ঢাবি সিন্ডিকেট সভা ঘেরাও করে ডাকসুর বিক্ষোভ জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প

আত্মসমর্পণকারী ইউক্রেনীয় সেনাদের ভাগ্যে কী ঘটবে?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বন্দরনগরী মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানায় দীর্ঘদিন অবরুদ্ধ ইউক্রেনের ২৫০ জনের অধিক সেনা গতকাল আত্মসমর্পণ করেছেন। ইউক্রেন বলছে, রুশ যুদ্ধ বন্দীদের বিনিময়ে তাদেরকে ইউক্রেনে ফিরিয়ে আনা হবে। বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেন এমন প্রস্তাবের কথা বললেও মস্কোর পার্লামেন্ট (সংসদ) ভিন্ন বার্তা দিচ্ছে। পার্লামেন্ট স্পিকার আত্মসমর্পণকারী ইউক্রেন সেনাদের ‘নাৎসি ক্রিমিনাল’ অভিহিত করে বলেছেন, ‘বন্দী বিনিময় করা উচিত হবে না।’ 

তবে ইউক্রেনের সংসদ সদস্য ওলেক্সি গনচারেঙ্কো বিবিসিকে বলেছেন, তার বিশ্বাস রাশিয়া তাদের সঙ্গে করা চুক্তির প্রতি সম্মান দেখাবে। ইউক্রেনের এই সংসদ সদস্য বলেন, আসল বিষয় হলো আমাদের নায়কদের (হিরো) জীবন রক্ষা করা। কারণ, তারা সমগ্র স্বাধীন বিশ্বের ‘প্রকৃত হিরো’। রাশিয়া তাদের সেনাদের নিয়ে ভাবে না মন্তব্য করে তিনি বলেন, আমরা বন্দী বিনিময় করতে প্রস্তুত্। কিন্তু রাশিয়া যুদ্ধক্ষেত্রে নিহত তাদের সেনা ও কর্মকর্তাদের লাশ পর্যন্ত নেয়নি। এ কারণে কিছুটা উদ্বিগ্নতা প্রকাশ করলেও আত্মসমর্পণকারী ইউক্রেনীয় সেনাদের ফিরিয়ে আনতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit