বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

আল্লাহকে তাঁর গুণবাচক নামে স্মরণ করা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : মহান স্রষ্টার সত্তাগত নাম তথা ‘আল্লাহ’ নামে যেমন তাঁর জিকির ও প্রার্থনা করা যায়, এই নামে যেভাবে শপথ করা যায় এবং আশ্রয় প্রার্থনা করা যায়, তেমনি আল্লাহর গুণবাচক নামেও তাঁর প্রার্থনা ও জিকির করা যায় এবং এসব নামে শপথ করাও বৈধ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম। অতএব তোমরা তাঁকে সেসব নামেই ডাকবে। ’ (সুরা : আরাফ, আয়াত : ১৮০) আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) এই বলে দোয়া করতেন যে আমি আপনার ইজ্জতের আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। 

(সহিহ বুখারি, হাদিস : ৭৩৮৩)
শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ.) বলেন, ‘আল্লাহর গুণাবলি দ্বারা শপথ করা আল্লাহর সত্তাগত নামে শপথ করার মতো। যেমন— কেউ যদি বলে ‘আল্লাহর ইজ্জতের কসম’, ‘আল্লাহর কালামের শপথ’। কেননা এসব গুণবাচক নাম দ্বারা শপথ করার বৈধতা নবী (সা.) ও সাহাবায়ে কিরাম (রা.) থেকে প্রমাণিত। ঠিক যেমন আল্লাহর গুণবাচক নাম স্মরণ করে আশ্রয় প্রার্থনা করা বৈধ।

আল্লাহর গুণবাচক নাম দ্বারা তাঁর জিকির, তাসবিহ পাঠ ও কসমের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা আবশ্যক। যেন এসব নামের উচ্চারণ যথাযথ হয় এবং কোনো ধরনের বিকৃতি না ঘটে। কেননা মহান আল্লাহর হুঁশিয়ারি হলো—‘যারা তাঁর (আল্লাহর) নাম বিকৃত করে তাদের বর্জন করবে। তাদের কৃতকর্মের ফল তাদের দেওয়া হবে। ’ (সুরা : আরাফ, আয়াত : ১৮০)

আল-মাউসুয়াতুল আকাদিয়া

 

 

কিউএনবি/আয়শা/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit